২৫ মে ২০২১


পাঠানটুলা থেকে ‘শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আগ্নেয়াস্ত্রসহ তানিম আহমদ বাবলু (২৭) নামের এক ‘অস্ত্র ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-৯। বাবলু জালালাবাদ থানাধীন আখালিয়া নোয়াপাড়া এলাকার বন্ধন বি-৫১ এর জমসেদ আলীর ছেলে।

সোমবার রাতে নগরীর পাঠানটুলা এলাকা থেকে ওই ‘শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, র‍্যাব-৯ এর সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর আভিযানিক দল সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা থেকে তানিম আহমদ বাবলুকে গ্রেপ্তার করে।

র‍্যাবের মতে, বাবলু দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র ব্যবসা, মাদক ও চোরাচালান কারবারের সঙ্গে জড়িত রয়েছেন। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি ওবাইন, এএসপি আফসান আল-আলম ও এএসপি সোমেন মজুমদার।

শেয়ার করুন