৩ অক্টোবর ২০২৩


ওসমানীনগরে ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

শেয়ার করুন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ( ৩ অক্টোবর ) সকালে ওসমানীনগর থানা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে ভারতীয় চিনিবাহী একটি ড্রামট্রাক চালকসহ আটক করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা অন্য ২ জন পালিয়ে যায়।

আটককৃত চালক জৈন্তাপুর উপজেলার উত্তর ঘাটেরচটি গ্রামের নুর উদ্দীনের ছেলে নিজাম উদ্দিন (২৯) । পলাতক দুইজন একই উপজেলার হরিপুর গ্রামের কামরুল ও ছাদিক ।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন। তিনি বলেন, এব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এএস //  মলয় // আতারা

শেয়ার করুন