৩ ফেব্রুয়ারি ২০২০


লাঙ্গলের প্রতি ভালোবাসা

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : মুজিবুর রহমান। নিজেকে জাতীয় পর্টির কর্মী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। নিজের নুন আনতে পান্তা ফুরায় অবস্থায়ও দলে দলের প্রতিষ্ঠাতা এইচএম এরশাদকে ভুলে যান নি। স্বজনদের সাহায্য সহযোগীতা নিয়ে নিজের জন্য তৈরি করেছেন মাথাগুজার ঠাই। আর এই মাথাগুজার ঠাইয়ের প্রবেশদ্বারে একেছেন দলীয় প্রতীক লাঙ্গল।

বলছিলাম ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মুজিবুর রহমানের কথা। তিনি উমরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি।

জানা যায়, সম্পতি মুজিবুর রহমান নিজের স্বজনদের সহযোগীতা নিয়ে নতুন ঘর করেছেন। ঘর করতে গিয়ে ঘরের প্রবেশের মুল দরজায় বড় করে খুদাই করে একেঁছেন লাঙ্গল। এর ভিতরে লিখেছেন ‘এরশাদের লাঙ্গল, জনগনের মঙ্গল’। দলের প্রতি তার এমন ভালোবাসা মুগ্ধ করেছে স্থানীয়দের।

স্থানীয় সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ইয়াহইয়া চৌধুরী তার বাড়িতে যান। তিনিও লাঙ্গলের প্রতিকৃতি দেখে মুগ্ধ হন।

ইয়াহইয়া চৌধুরী আজকের সিলেটকে বলেন, পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি এইচ এম এরশাদ দেশের পল্লী অঞ্চলের উন্নয়নে যে কাজ করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এজন্যই প্রত্যন্ত পল্লী অঞ্চলের মানুষ এখনো স্যারকে খুব ভালোবাসেন। এবং মুজিবুর রহমানের এই কর্ম স্যারের প্রতি ভালোবাসারই বর্হিপ্রকাশ। লাঙ্গল হলো উন্নয়নের প্রতীক, মঙ্গলের প্রতীক ও স্যারের পছন্দের প্রতীক। স্যার ও দলীয় প্রতীকের প্রতি মুজিবুর রহমানের এই ভালোবাসা সত্যিই বিরল।

তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে ও পার্টির পক্ষ থেকে মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন