২৬ জানুয়ারি ২০২০


শিগগিরই চালু হবে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিমান বাংলাদেশকে মানসম্পন্ন ও যুগপোযোগি করা হচ্ছে উল্লেখ করে শিগগিরই সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করা হবে বলে জানিয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘আমি একজন আইনজীবী পরিবারের সন্তান। সে হিসেবে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাত করতে এসেছি। আপনাদের সঙ্গে পরিচিত হতে এসেছি। নবীন-প্রবীণ অনেক বন্ধু-বান্ধব আমার আইন পেশায় জড়িয়ে আছে। তাই সকলের মঙ্গল কামনা করে সবার জন্য আমার দোয়া রইল।’

রোববার সকালে আচমকা সিলেট জেলা আইনজীবী সমিতির বারে আসেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এসময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আইনজীবী নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালেই এসব কথা বলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম, সহ-সভাপতি আবদুল হাই কাইয়ূম, সাবেক সভাপতি আবদুল খালিক, মফুর আলী, সিলেট জেলা জজ আদালতের স্পেশাল পিপি সামসুল ইসলাম, খাদিমুল মিল্লাত মো. জামাল উদ্দিন, এডিশনাল পিপি মাহফুজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন