১৮ জানুয়ারি ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার লক্ষণছড়া এলাকার রুক মিয়ার ছেলে সোহেল মিয়া (১৮)।
শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, ভোরে থানার এসআই যীশু দত্তের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিছ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতী চলছে। গোয়াইনঘাট থানাকে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।