২৮ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক পৃথক অভিযানে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জানা যায়, বুধবার দুপুর পৌনে তিনটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আনোয়ারুল হোসাইন এর নেতৃত্বে এসআই মাহাবুর আলম মন্ডল, সঙ্গীয় এএসআই ইব্রাহিম আল সুমনসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বন্দর বাজারস্থ সিলেট কেন্দ্রীয় পোষ্ট অফিসের সম্মুখস্থ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
এসময় মোঃ শাকিল মিয়া (১৯) নামে এক ব্যাক্তিকে ১৮পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার পাতাইড়া গ্রামের আছমত আলীর ছেলে।সে বর্তমানে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় আলীর রিক্সার গ্যারেজে বসবাস করছিল।
এর পর বিকেল পৌনে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এসএম মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ আব্দুস সালাম আমার সঙ্গী ও পুলিশ সদস্যদের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন মহাজনপট্টি কাষ্টঘর রোডের ফেন্সী হার্ডওয়্যার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
এসময় মোঃ বাদশা মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে ১৫ পিস ইয়াবাসগ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাদশা চাঁদপুর জেলার হাইমচর থানার নীলকমল (মাঝিরবাজার) গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
এর পর সর্বশেষ রাত পৌনে ১০টার দিকে ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শকমোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট চালিবন্দরস্থ সিটি কর্পোরেশন মার্কেটের আয়ান অটো নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
এসময় মোঃ আল আমিন (৩০) নামে এক ব্যক্তিকে ১৮পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জাবরকল গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।