১৫ অক্টোবর ২০২৩


বাছিরগঞ্জে জমজমাট মাছবাজার : প্রতিদিন বিক্রি কোটি টাকা

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: মাছ বিক্রিতে সরগরম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার  বাছিরগঞ্জ( সুতাং) বাজার । প্রতিদিন বাজারটিতে কোটি টাকার মাছ বিক্রি হচ্ছে । পুকুর, নদী, খাল-বিল ও হাওর থেকে মাছ শিকার করে প্রতিদিন ভোররাতে বাজারে আসেন জেলেরা । দেশি রুই , কাতলা , মৃগেল , বোয়াল ,চিতল, পাংগাস, পাবদা ,বাইম , শোল- গজার, ছোট মাছসহ প্রতিদিন নানাপ্রজাতির মাছ নিয়ে হাজির হন তারা ।

হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় মৎস্য আড়ৎ শায়েস্তাগঞ্জে। এখান থেকে মাছ কিনে ঢাকা, মৌলভীবাজার,সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় হাটবাজারে খুচরা মাছ বিক্রি করেন মাছবিক্রেতারা । পাইকারি ও খুচরা বিক্রেতাদের ভিড়ে ঠাসা বাজারে পাওয়া যায় মিঠা ও নুনা পানির সবধরনের মাছ । তবে জায়গা সংকটের কারণে মৎস্য আড়ৎদের বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি বাজার কমিটির।

বাছিরগঞ্জ বাজারের রাব্বি মৎস্য আড়তের পরিচালক আফাজ উদ্দিন বলেন, সব ধরনের বরফ ছাড়া টাটকা মাছ পাওয়া যায় আমাদের বাজারে। অন্যান্য হাটবাজার থেকে এখানে অনেক সুবিধা। ভোর সাড়ে ৪ টা থেকে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ২২ টি মৎস্য আড়তে পাইকারি ও খুচরা বিক্রি চলে । অনেকে চাহিদা মতো মাছ নেওয়া জন্য ফোনে বুকিং করেন । তবে বাজারের অবকাঠামো উন্নত হলে আরও বেশি পাইকারি এবং খুচরা বিক্রেতা আসবেন।

এ বিষয়ে বাছিরগঞ্জ বাজার মেসার্স রাব্বি মৎস্য আড়তের প্রোপ্রাইটর ও উপজেলা অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আব্দুল মোতালিব জানান , বাজারে জায়গা খুব কম । কষ্ট করে সকল আড়ৎদার এখানে আছি । সরকারের প্রচুর খাসের ভূমি রয়েছে বাছিরগঞ্জ বাজার এলাকায় । সরকারিভাবে বেশকিছু ভূমি দিলে ব্যবসা আরও সুন্দর হবে ।

এসময় বাজার সংস্কার ও বড়করণের জন্য সরকারের প্রতি আবেদন জানান তিনি ।

এএস //আখলাক উদ্দিন মনসুর // আতারা 

শেয়ার করুন