১৮ জানুয়ারি ২০২০


সিলেটে শুরু হলো জাতীয় পিঠা উৎসব

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন ককরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেট বিভাগীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সদস্য সচিব রজত কান্তি গুপ্ত।

শনিবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম বাস্কেটবল গ্রাউন্ডে উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ম হামিদ, সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে নিজ হাতে মালপোয়া পিঠা তৈরি করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে সহযোগিতা করেন সহধর্মিণী সেলিনা মোমেন।

শেয়ার করুন