৫ নভেম্বর ২০২২


সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি মিশু আর নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রাণপ্রিয় সভাপতি মিশফাক আহমেদ মিশু আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার ভোরে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোরে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

সিলেট জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ
মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মুত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন