৮ সেপ্টেম্বর ২০১৭
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ সীমান্তের লক্ষীবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ আটক করেছে বিজিবির সদস্যরা।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে লক্ষীবাজার বিওপির হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জামডহর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৭৭ বোতল বিদেশী মদ ও ০১টি কাঠের নৌকা আটক করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ১,৩০,৫০০/- (এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশত) টাকা।
পাচারকারীদের ধরতে সাড়াশী অভিযান অব্যাহত আছে বলে বিজিবি সুত্রে জানা গেছে।
(আজকের সিলেট/৮ সেপ্টেম্বর/ডি/এসটি/ঘ.)