১৪ ডিসেম্বর ২০২৩


শ্রীমঙ্গলে কমছে তাপমাত্রা, তীব্র হচ্ছে শীত

শেয়ার করুন

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারে তীব্র হচ্ছে শীত। একদিনের ব্যবধানে তাপমাত্রা নেমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার জেলার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান।

তিনি জানান,বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আগামী সপ্তাহে আরও নিচে নামতে পারে।

এর আগে বুধবার এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে এবং রাতে সবচেয়ে বেশ শীত অনুভূত হয়। বেলা বাড়ার সঙ্গে সূর্যের তেজ বাড়লে শীত কিছুটা কম অনুভুত হয়। সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।

শেয়ার করুন