১৫ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বসন্তের শেষ ও গ্রীষ্মের আগমন বার্তা নিয়ে এসেছে শিলা বৃষ্টি। গত দুদিনের পৃথক শিলাবৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি হওযার আশঙ্কা রয়েছে। বুধবার (১৫ মার্চ) ভোরে সিলেট সদর, জৈন্তাপুর, গোয়াইনঘাটসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে তরি-তরকারিসহ বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪মার্চ) সুনামগঞ্জ জেলা সদর, র্ধমপাশা, তাহিরপুরসহ বিভিন্ন উপজেলার শিলাবৃষ্টি হয়েছে।
স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে, বিকেলে জেলার র্ধমপাশা উপজেলার উত্তর রাজাপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। সন্ধ্যার পূর্বক্ষণে জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নেও ঝড়ো হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হয়, সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে।
গ্রীষ্মের শুরুতে এমন শিলাবৃষ্টি হওয়ায় বোরো ফসল নিয়ে কৃষকরা আতংকে রয়েছেন।