১৫ জানুয়ারি ২০২০


সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শহরের প্রিয়াঙ্গন মার্কেটে নির্মাণ কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত তারেক মিয়া (২০) সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের নুরপুর আলমপুর গ্রামের আমজদ আলীর ছেলে।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিল্ডিংয়ের মালিকপক্ষ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, শহরের হাছন নগরস্থ প্রিয়াঙ্গন মাকের্টের দোতলায় বিল্ডিং নির্মাণ কাজ চলছিল। ওই শ্রমিক লোহার রড নিয়ে যাওয়ার সময় হোচট খায়। এসময় রড পাশের ৩৩ কেবির বিদ্যুৎ সঞ্চালন লাইনে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মার্কেট কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন