২৮ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক: সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক আব্দুর রশিদ রেনু।
শনিবার অনুষ্ঠিত সিলেট প্রেসক্লারের দ্বিবার্ষিক নির্বাচনে ইকবাল সিদ্দিকী ৯২ ভোট পেয়ে সভাপতি এবং আব্দুর রশিদ রেনু ৬১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ইকবাল সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বী সমরেন্দ্র বিশ্বাস পেয়েছেন মাত্র ২৪ ভোট ও আব্দুর রশিদ রেনুর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ পেয়েছেন ৫৫ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে এম এ হান্নান ও আব্দুল কাদের তাপাদার নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আহমেদ সেলিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবীর আহমদ, সদস্য পদে আশকার আমীন লস্কর রাব্বী, আহমদ আলী ও আব্দুর রাজ্জাক।