৮ সেপ্টেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
আগামী সোমবার বেলা ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমের শহীদ সুলেমান হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা সফলের লক্ষ্যে সিলেট জেলা বিএনপি’র সকল নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের সকল নেতাকর্মীদের যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
(আজকের সিলেট/৮ সেপ্টেম্বর/এসটি/ঘ.)