৩১ জানুয়ারি ২০২৩


নগরীর যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ট্রান্সফরমারে মেরামত ও গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বুধবার নগরীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি কাজের জন্য মহানগরের বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুনবাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড় ও ফোকাস আবাসিক এলাকায় বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

শেয়ার করুন