২৪ জুন ২০১৭


মেয়রও ভাংছেন আইন!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : চাঁদ দেখা গেলেই ঈদ। তাই সবাই ব্যস্থ ঈদের শুভেচ্ছা জানানো নিয়ে তা হোক প্রিয়জন কিংবা জনগনকে। আর এই শুভেচ্ছা জানানো নিয়ে নগরীতে চলছে আইন ভঙ্গের প্রতিযোগীতা। রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সুশিল সমাজ থেকে শুরু করে খোদ নগর পিতাও ভঙ্গ করছেন আইন।

নগরজুড়ে দেখা যায়, সিলেট সিটি কর্পোরেশনের বিজ্ঞাপনী বিলবোর্ড সমূহে এখন ঈদ শুভেচ্ছার বিলবোর্ড বিরাজ করছে। তবে এর একটিরও অনুমোদন নেই সিটি কর্পোরেশন থেকে। ফলে বিপুল পরিমান রাজস্ব বঞ্চিত হয়েছে নগর ভবন।

এসব বিলবোর্ডে আওয়ামীলীগ, বিএনপির নেতা ও সুশিল সমাজের প্রতিনিধিদের ছবি শুভা পাচ্ছে। রয়েছেন নগর ভবনের প্রধান কর্তা মেয়রের বিলবোর্ডও। এসব বিলবোর্ডের অনুমোদন না থাকায় নগরজুড়ে রসালো আলোচনা সমালোচনার ঝড় বইছে। নগরবাসী মনে করছেন খোদ নগরপিতাই যদি আইন না মনেন তবে মানবে কে?

নগরীর চৌহাট্টা ও আম্বরখানা পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশনের বিজ্ঞাপনী বিলবোর্ডে সিসিক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির বেশ কয়েকটি বিলবোর্ড শুভা পাচ্ছে। তবে এসব বিলবোর্ডের কোন অনুমোদন নেই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব আজকের সিলেট ডটকমকে বলেন, এসব বিলবোর্ডের কোন অনুমোদন দেয়া হয়নি। অনুমোদন ছাড়া এগুলো সাটানো আইনসিদ্ধ নয়।

 

 

(আজকের সিলেট/২৫ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন