১৪ ডিসেম্বর ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা যুবদল ও সেচ্ছাসেবক দল।
শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা যুবদল ও সেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পুরাতন বাষ্টেশনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারখালী পয়েন্টে পুলিশ বাধাঁ দেয়। পরে সেখানেই নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা সেচ্ছা সেবক দলের সভাপতি শামসুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ কয়েছ, জেলা সেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, যুবদলের সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ আমীন, আমানুল হক রাসেল, শামসুদ্দোহা, ওলিউর রহমান অলি, সেচ্ছা সেবক দলের সহ সভাপতি খালেকুজ্জামান সোহেল, মোস্তাক আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, প্রচার সম্পাদক অ্যাড.রোকশান আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড.তৌহিদ আহমদ, সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম শ্যামল, সহ সাংস্কৃতিক সম্পাদক নজির আহমদ, অ্যাড.মুনির আহমদ, জেলা সেচ্ছা সেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যড.আব্দুল আহাদ জুয়েল, যুগ্ম সম্পাদক তানভীর আহমদ, ইমন আহমদ, ফখরুল আহমদ, আশরাফুল আলম পাবেল, আতিক আহমেদ, মানিক মিয়া, সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিলন আহমেদ, যুবদলের সদস্য আল আমীন, নবী হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিক, বাবুল মিয়া, সুপ্রিয়, আনোয়ার জাবেদ, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, যুগ্ম সম্পাদক ফরহাদ, সৌরভ আহমেদ, মুমিত, আলম, সাংগঠনিক সম্পাদক হাবিব, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত তাকবেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোন গতি নাই, তাই শরীরের রক্ত জড়িয়ে হলেও বেগম খালেদা জিয়াকে মুক্তি করেই ঘরে ফিরব।