২৯ মে ২০২৩


২৪ কেজি গাঁজাসহ আটক ৩

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজাসহ তিনজন’কে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- মোছাঃ রোহেনা (৩০), আক্কাছ (৪২), মোঃ সাগর মিয়া (২১)।

আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

আইনগত ব্যবস্থা গ্রহণে আটককৃতদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯।

শেয়ার করুন