৬ সেপ্টেম্বর ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলাতক ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চলে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন জানান, গ্রেফতার ১৩ জনের মধ্যে ১২ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং একজন নিয়মিত মামলার আসামি।
(আজকের সিলেট/৬ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)