২৬ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।
গত রবিবার সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে কেন্দ্র ও জেলার নেতারা সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার প্রস্তাব দেন। কিন্তু কাউন্সিলররা নেতাদের এই প্রস্তাব প্রত্যাখান করলে সম্মেলন পন্ড হয়ে যায়। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা ছাড়াই শেষ হয় সম্মেলন।
সম্মেলনের একদিন পর সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-১ আসনের সংসদ সদস্য সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে পরামর্শক্রমে কেন্দ্র ও জেলার নেতারা শীর্ষ এ দুই পদে নাম ঘোষণা করেন।