৩ সেপ্টেম্বর ২০২৩


হাটখোলা থেকে ভারতীয় চিনি বোঝাই পিকআপসহ গ্রেফতার ৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : উত্তর সিলেটে ভারতীয় পণ্য চোরাচালানের প্রধান রুট জালালাবাদ থানাধীন হাটখোলা। এই হাটখোলার উমাইরগাঁও থেকে পিকআপ ভর্তি (সিলেট মেট্রো-ন-১১-১৪২৪) ভারতীয় ৩০ বস্তা চিনি ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে এসএমপি’র জালালাবাদ থানা পুলিশ। শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জ জেলার ছাতক থানার ভাতগাঁওয়েরকফিল উদ্দিন (২২) ও আক্তার হোসেন (৩৫) এবং সিলেটের জকিগঞ্জ থানার ফখরুল ইসলাম (৩২)। এসময় অপর চোরাকারবারী নুরুল আমিন (৩৫), ও জাহাঙ্গীর (৩৪)পালিয়ে যায়।

এ বিষয়ে এসএমপির জালালাবাদ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।

শেয়ার করুন