২৫ নভেম্বর ২০১৯
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম লকন্দর আলী (৩৪)। পুলিশের দাবি, লকন্দর কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ১২টি ডাকাতি মামলা রয়েছে। সে সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর- হবিপুর গ্রামের কলমদর আলীর ছেলে।
রোববার রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাওঁ এলাকায় এ ঘটনা ঘটে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাত প্রায় দেড়টার দিকে ভূইগাওঁ এলাকায় ডাকাতদলের সাথে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।