২৪ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়া দুর্নীতি করে কারাগারে রয়েছেন। তিনি আর কোনদিনই প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেটের দায়িত্বরত) আহমদ হোসেন বলেছেন, সারাদেশে যে উন্নয়ন হচ্ছে তা সারা বিশ্বে এখন প্রশংসিত। দলের সভানেত্রী যে শুদ্ধি অভিযান শুরু করেছেন সর্বমহলে প্রশংসায় ভাসছে।
রোবববার সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনের পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।