২২ নভেম্বর ২০১৯


ষড়যন্ত্র একসঙ্গে প্রতিহত করতে হবে : পীযুষ বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক ও জনপ্রিয় অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র একসঙ্গে প্রতিহত করতে হবে।

শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত সম্প্রীতি সংলাপে তিনি এ কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম ইসলামের সভাপতিত্বে সংলাপে আলোচনা করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

শেয়ার করুন