২৫ মার্চ ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নে মায়ের সাথে অভিমান করে কিশোরী বয়সী মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত কিশোরী নাম সামিয়া আক্তার (১৪)।সে ওই গ্রামের সাজাহান মিয়ার মেয়ে।
শনিবার সকালে উপজেলার বংশীকুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যার পর মায়ের সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায় সামিয়া।পরে তার মা বাবা অনেক খোঁজাখুঁজি করে থাকে পায়নি।শনিবার সকালে সামিরা মা মততাজ বেগম সকালে ঘর থেকে বের হয়ে আবার খোজাখুজি করার এক পর্যায়ে দেখতে পান তাদের বসতবাড়ির পাশের ঝোপের আম গাছের ডালে তার মেয়ে সামিয়ার লাশ ঝুলে আছে।মমতাজের চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসে এবং তাৎক্ষণিক স্থানীয়রা মধ্যনগর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার ওসি মো: জাহিদুল হক বলেন, প্রাথমিকভাবে তার মৃত্যু আত্মহত্যা বলে জানা গেছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।