২০ অক্টোবর ২০২১


সিলেটে কমেছে করোনায় আক্রান্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনার প্রকোপ অনেকটা কমে এসেছে। মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও কমেছে বহুগুণে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে কারোরই মৃত্যু হয়নি। এ সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা মাত্র ৭ জন। শনাক্তের হার ০.৮৩। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৭২ জনই আছে। এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭৯ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ জন সিলেট জেলায়, মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জের ১ জন। সুনামগঞ্জে কোনো রোগী শনাক্ত হননি। ৮৩৯ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭৮৫ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৪০ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৭৪৭ জন।

সুনামগঞ্জের ৬২৪৪ জন, মৌলভীবাজারের ৮১৪৬ জন ও হবিগঞ্জের ৬৬৪৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১০ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৭১৭ জন। তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ১৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেয়ার করুন