২১ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজিসহ একাধিক মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৯। নিপুর উত্তর বালুচর এলঅকার মৃত ইয়াদ আলীর ছেলে।
বুধবার রাতে নগরীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়- সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে শাহপরান এলাকায় অভিযান চালিয়ে নিপুকে গ্রেফতার করা হয়েছে। নিপুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। রাতেই তাকে শাহ্পরান থানায় হস্তান্তর করা হয়েছে।