৪ জুন ২০২২
বালাগঞ্জ প্রতিনিধি : বিএনপি ও তাদের দোসর ঘাতক দালাল চক্র কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার বিকেলে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বালাগঞ্জ বাসস্ট্যান্ড পয়েন্ট থেকে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনহার মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।