৭ ফেব্রুয়ারি ২০২২
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মহিলাদের ঝগড়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গোলেস্তা বেগম(৭০) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। দোয়ারাবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়- ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
সোমবার সকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ঘটনাটি ঘটে।গতকাল সোমবার সকালে পাহাড়পুর গ্রামের পাশাপাশি বাড়ীর মঈন উদ্দিনের স্ত্রী ও আব্দুল হকের বোনদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারি থামাতে গিয়ে মঈন উদ্দিনের মাতা গোলেস্তা বেগম(৭০) ঘটনাস্থলে আহত হন। স্থানীয়রা গোলেস্তা বেগমকে গুরুতর আহত অবস্থায় ছাতক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল রিপোট তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।