১৬ নভেম্বর ২০১৯


স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রঞ্জন, সম্পাদক বাবু

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক: স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি হিসেবে নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক হিসেবে আফজাল বাবুর নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

একইসঙ্গে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে ইসহাক মিয়া ও আনিচুর রহমান নাইমকে। আর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে কামরুল হাসান রিপন ও তারেক সাঈদকে।

শেয়ার করুন