১১ নভেম্বর ২০১৯
ডেস্ক রিপোর্ট : বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। গ্রেপ্তারকৃত আব্দুস শুকুর (২৫) জকিগঞ্জ উপজেলার মহিদপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র।
রোববার রাতে উপজেলার মুকাম মসজিদের পাশ থেকে তাকে আটক করে র্যাবের সদর কোম্পানির (সিলেট ক্যাম্প) একটি দল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুস শুকুর (২৫) জকিগঞ্জ থানার মামলা নং ১১/১৪, ধারা: ৩২৩/৩০২/৩৪ পেনাল কোর্ডের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তাকে গ্রেপ্তারের পর বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব-৯।