৮ সেপ্টেম্বর ২০২৩


মাধবপুরে স্বেচ্ছাসেবী রক্তদাতা মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

শেয়ার করুন

শেখ ইমন আহমেদ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ঝাঁকজমকভাবে একঝাঁক তরুণ তরুণী নিয়ে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও রক্তদাতা মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় তুষার গার্ডেনে আয়োজন করা হয়। সংগঠনের সহ সভাপতি তৈইমুজ আলী সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সুফল মোদকের সঞ্চালনায় কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাটের পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক মনসুর আলী,ইংরেজী প্রভাষক আল আমিন, ১১৯তম রক্তদাতা নজরুল ইসলাম প্রমুখ।

স্বেচ্ছায় রক্তদান থেকে শুরু করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চিকিৎসা সেবা, রক্তদান ও রক্তদাতা মেনেজ করা, ত্রান সামগ্রী বিতরণ, ইফতার বিতরণ, ঈদ সামগ্রী ও পথ শিশুদের শিক্ষাদান করার মতো মহৎ কাজ করে থাকে তারা।

বিভিন্ন জেলা আগত স্বেচ্ছাসেবীরা ৮০টি সংগঠন থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অতিথিরা বলেন, স্বেচ্ছায় সেবা করা মহৎ কাজ যারা দেশের প্রয়োজনে স্বেচ্ছায় কাজ করে তারা মহৎ।

অতিথিরা আরও বলেন সমাজ বিনির্মানে শুধু সামাজিক কাজ নয় বিভিন্ন অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

আলোচনা সভা শেষে অংশগ্রহনকারী সকল স্বেচ্ছাসেবী সংগঠকদের সন্মননা স্মারক প্রদান করেন।পরিশেষে সংগঠনের সভাপতির কৃতজ্ঞতা জ্ঞাপন ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন