৬ নভেম্বর ২০১৯


জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বুধবার বিকালে ছাতক উপজেলাধীন জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট বিভাগের এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: ফজলুর রহমান, জাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোরাদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তবে মুহিবুর রহমান মানিক বলেন, জাউয়া ইউনিয়ন বাসীর প্রানের দাবী কে বাস্তবায়ন করতে আমি চেষ্টা চালিয়ে যাব তিনি এলাকার প্রবাসীদের প্রসংশা করে বলেন প্রবাসীদের কষ্টে অর্জিত টাকা দিয়ে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে একদিন এ সব প্রতিষ্ঠানের কারনেই জাউয়া ইউনিয়ন আরো সমৃদ্ধশালী জায়গায় অবস্তান হবে।

শেয়ার করুন