২ সেপ্টেম্বর ২০১৭


আজকের সিলেট’র পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম’র দেশ বিদেশে অবস্থানরত সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান তালুকদার।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, কোরবানির মহান আদর্শ নিয়ে ত্যাগই ঈদুল আজহার মূল প্রেরণা। এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত হয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য ও শোষণ দূর করে একটি শোষণমুক্ত ইনসাফ-ভিত্তিক সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা জোগায়। আসুন আমরা সবাই বনের পশুর সাথে মনের পশুকেও কোরবানী করি।

সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

(আজকের সিলেট/২ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন