৩০ অক্টোবর ২০১৯


এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ধীরেশ সরকার আর নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মুরারিচাঁদ কলেজের(এমসি) প্রাক্তন অধ্যক্ষ ও গণিত বিভাগের প্রধান অধ্যাপক ধীরেশ চন্দ্র সরকার আর নেই।

নগরীর বাগবাড়িস্থ নিজ বাসভবনে হৃদরোগে আকান্ত হয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ধীরেশ চন্দ্র সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেট এমসি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে।

শেয়ার করুন