৩০ অক্টোবর ২০১৯
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট দেবাশীষ সেন (৭৭) আর নেই। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও স্ত্রী রেখে মারা যান।
বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট পংকজ কুমার রায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ১৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন দেবাশীষ সেন। পার্কভিউ হাসপাতালের আইসিইউতে দীর্ঘদিন চিকিৎসা শেষে বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে আইনপেশায় ৫০ বছর পূর্ণ করা এডভোকেট দেবাশীষ সেনের মৃত্যুতে সিলেটের আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।