আমিরাত প্রতিনিধিঃ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিদ্যমান ভাতৃসুলভ সম্পর্ককে আরো গতিশীল ও জোরদারকরণ এবং দূতাবাসের কন্সুলার ও কল্যাণ সেবাসমূহ প্রবাসী বাংলাদেশিদের কাছে অধিকতর সহজলভ্য ও প্রবাসীবান্ধব করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বাংলাদেশ আওয়ামীলীগ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় কালে এসব বলেন।
বৃহস্পতিবার (২৩শে জুন) বেলা সাড়ে এগারো ঘঠিকার সময় বাংলাদেশ দূতাবাসের হলরুমে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুল হাবিব, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আলম, সাধারন সম্পাদক আকতার হোসাইন রাজু, সিনিয়র উপদেষ্টা প্রকৌশলী আফজাল হোসাইন ভূঁইয়া, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, উপদেষ্টা প্রকৌশলী মোঃ আবুল ফয়েজ।
শুভেচ্ছা বিনিময় শেষে আবুধাবী আওয়ামীলীগের সভাপতি বলেন, আমরা আমিরাতে বসবারত প্রবাসী বাংলাদেশীদের সমস্যার কথা তুলে ধরেছি। অসহায় প্রবাসীরা যেন সরকারী খরচে দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছি।
উল্লেখ্য, সেপ্টেম্বর ২০০৯ থেকে এপ্রিল ২০১৩ পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।