২৮ অক্টোবর ২০১৯
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি গন্ধগোকুল ও একটি বানর সোমবার অবমুক্ত করা হয়েছে।
মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের বিট কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, সোমবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে জানকিছড়া বিটে একটি গন্ধগোকুল এবং একটি বানরকে অবমুক্ত করা হয়। রোববার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মারকুলি এলাকা থেকে বানরটিকে উদ্ধার করা হয়েছে আর শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট সড়কের একটি পায়রার খোপের ভেতর গন্ধগোকুলটি আটকা পড়লে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। পরে আমরা এটিকে উদ্ধার করি।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকতা আ ন ম আব্দুল ওয়াদুদ, রেঞ্জ অফিসার মোনায়েম হোসেন, বিট অফিসার আনোয়ার হোসেন, হৃদয় দেবনাথ, খোকন থৌনাউজাম, সুহেল শ্যাম প্রমুখ।