১৯ মার্চ ২০২১
আজকের সিলেট ডেস্ক : সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩৪জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮জন। এছাড়া সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৯জন চিকিৎসাধীন রয়েছেন। তবে এসময়ের মধ্যে কেউ মারা যান নি।
শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
তিনি জানান, সিলেটে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮০ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৫৪জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৭৬জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ১৪জন। এছাড়া সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৯জন চিকিৎসাধীন রয়েছেন
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৪জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ১৮৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৬৪জন, হবিগঞ্জে ২ হাজার ১৬জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।