২৩ অক্টোবর ২০১৯


হাওর রক্ষা বাঁধ কেটে মাছ ধরার উৎসব!

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়া হাওরের বেরিবাঁধ কেটে-ভেঙ্গে শুরু হয়েছে মাছ ধরার মহোৎসব। এতে হুমকির মুখে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁগিুলো।

সরজমিনে গিয়ে দেখা যায়, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়া হাওরের কুমারকালি নামক স্থানে কার্তিক মাসের শুরু থেকে একদল অসাধু ব্যক্তি হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে মাছ ধরছেন।

উপজেলার বৃহত্তম শস্যভান্ডার নলুয়ার হাওর হাজার হাজার মানুষের পরিশ্রমে প্রতি বছর সোনালী ফসল ঘরে তুলেন। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছেন এসব ব্যবসায়ী। কুশিয়ারা নদী ও সুরমা নদী থেকে আসা পলি মাটিতে ফসলি জমি ক্ষতি সাধন হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বেড়ি বাঁধে মাছ ধরতে থাকা লোকদের সাথে আলাপ করে জানা যায়, দিরাই উপজেলার টংগর গ্রামের সমসু মিয়া একই গ্রামের আর দুইজন পানি উন্নয়ন বোর্ডের ১১, ১৩ ও ৮৩নং পিআইসির বেড়ি বাঁধের ভাঙ্গা স্থানে মাছ ধরার জন্য মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিহিত করেছেন ।

স্থানীয় কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, হাওরের ধানের পাশাপাশি মাছ ধরে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকেন। কিছু অসাধু ব্যক্তি বেশী মুনাফার আশার হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে মাছ ধরে হাজার হাজার হেক্টর ফসলি জমি হুমকির মুখে ফেলে দিচ্ছেন। পাশাপাশি নদী থেকে আসা পলি মাটিতে ফসলি জমি ভরে যাচ্ছে। যদিও অসাধু ব্যবসায়ীরা মাছ বিক্রি করে ৫ থেকে ৬ লাখ টাকার আয় করছেন। যদিও কেটে ফেলা বেড়ি বাঁধ সংস্কারে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, আমি মাছ ধরার জন্য মৌখিকভাবে কাউকে অনুমতি দেইনি। খবর পেয়েছি বেড়িবাঁধ ভেঙ্গে মাছ ধরা হচ্ছে। থানা পুলিশকে বলে দিয়েছি বিষয়টি দেখার জন্য। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন