২৩ অক্টোবর ২০১৯


সাইফুর তালুকদারকে ৪নং ওয়ার্ডবাসীর সংবর্ধনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পাওয়ায় তাকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র ও বসন্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান কয়েস লোদী।

মঙ্গলবার রাতে কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কয়েস লোদী বলেন, এখন সময় তারণ্যের সমাজের প্রতিটি ক্ষেত্রেই তরুণদের নেতৃত্বে আসা প্রয়োজন। যেসব সংগঠন বা প্রতিষ্ঠানে তরুণরা নেতৃত্বে রয়েছেন এসব প্রতিষ্ঠার ও সংগঠন দ্রুত এগিয়ে যায়। আমার ওয়ার্ডের বাসিন্ধা তরুন সাংবাদিক সাইফুর তালুকদার জাতীয় অনলাইন প্রেসক্লাবের এই দায়িত্ব পাওয়ায় সিলেটের অনলাইন সাংবাদিকতা আরো বিকশিত হবে এবং তৃণমূলের অনলাইন সাংবাদিকরা ঐক্যবদ্ধ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

অনুষ্ঠান থেকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তার হাতে ক্রেষ্ট তুলে দেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

এসময় উপস্থিত ছিলেন- হাউজিং এস্টেট ইউথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব, সালাউদ্দিন সরকার, সাইদ আহমদ রকি, জাহিদ হাসান পাবেল, মাকিন আহমদ, মো. অলভি চৌধুরী, তাহসিন আহমদ, ওয়ন আহমদ, তাহমিদ আহমদ শাহী, সাদমান আহমদ, মাহমুদ জামি, মাসুম আহমদ, ইয়াসিন আহমদ, আরাফাত মআহমুদ, মাসুম খান, পাবেল আহমদ প্রমূখ।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুলাই বার্তা সংস্থা আবাসের প্রতিষ্ঠাতা ও বর্তমান আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারকে আহবায়ক ও বিজয় নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শামসুল আলম স্বপনকে সদস্য সচিব করে জাতীয় অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।

শেয়ার করুন