৩১ আগস্ট ২০১৭
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে দীপন সরকার (২৬) নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের বড়দা মরকারের পুত্র।
বুধবার রাতে স্থানীয় কামারগাঁও বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইনাথগঞ্জ ফাঁড়ী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে অভিযান পরিচালনা করে স্থানীয় কামারগাঁও বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
(আজকের সিলেট/৩১ আগষ্ট/ডি/এসসি/ঘ.)