১৯ জুন ২০২৩


সুনামগঞ্জে ঢলের স্রোতে দুই সন্তানসহ মা নিখোঁজ

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পাহাড়ি ঢলের পানির স্রোতে তোরে ভেসে নিখোঁজ দুই শিশু সন্তান সহ এক মা নিখোঁজ হওয়ার খাবর পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার হবিবপুর ইউনিয়নে বিলপুর গ্রামের বাসিন্দা রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০), দুই সন্তান জবা রানী দাস (৭) ও বিজয় দাস (৫)। তবে এখন পর্যন্ত তাদের জীবিত বা মৃত উদ্ধার করতে পারেনি প্রশাসন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঘুঙ্গিয়ারগাঁও বাজারে আসার পথে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ডোমরা গ্রামের সুব্রত দাস জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামের দিক থেকে এক নারী দুটি বাচ্চা নিয়ে শাল্লা ব্রিজে আসার চেষ্টা করেন। অন্যদিকে ব্রিজের নিচে বাহাড়া রাস্তায় দিয়ে হাওরে পানি প্রবেশ করে। এদিকে স্রোতের বেগ অনেক বেশি। এই নারী ৪ বছরের একটি ছেলে ও ৮ বছরের একজন মেয়েকে নিয়ে কোমর পানি ভেঙে ব্রিজে আসার চেষ্টা করেন। এসময় স্রোতে তোরে ভেসে তিনজনই দাড়াইন নদীতে তলিয়ে যান। অনেক চেষ্টা করেও তাদের রক্ষা করতে পারলাম না।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব নিখোঁজের সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ দুই সন্তানসহ মায়ের নাম পরিচয় পাওয়া গেলেও তাদের পাওয়া যায়নি। উদ্ধারে উপজেলা প্রশাসন কাজ করছে।

শেয়ার করুন