২২ অক্টোবর ২০১৯
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ মহাসড়কের কাঁটাখাল সংলগ্ন এলাকায় আকবর আলী নামের এক শ্রমিক ট্রাক চাপায় নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম আকবর আলী (৪০)। তিনি উপজেলার বর্ণিগ্রামের মৃত হাফিজ আলীর পুত্র।
মঙ্গলবার দুপুরে কাঁটাখাল ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আকবর আলী প্রতিদিনের ন্যায় ব্রিজের নিচে কাজ করছিলেন। হঠাৎ করে ট্রাকের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।