২২ সেপ্টেম্বর ২০২৩
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট: নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নিরপরাধ আলিম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি, ইসলামী শিক্ষা সম্প্রসারণ সহ খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট প্রেস ক্লাব মিলনায়তনে খেলাফত মজলিসের উপজেলা সভাপতি হাফিজ মাওলানা শরিফ উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আখলাকুল আম্বিয়া ও সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইনের যৌথ সঞ্চালনায় গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ,
সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, সিলেট মহানগর সহ-সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ জোনের তত্বাবধায়ক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, শ্রমিক মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, ইসলামী যুব মজলিস সিলেট জেলা নির্বাহী সদস্য শেখ এনাম ও ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সেক্রেটারি ছাত্রনেতা মুহাম্মদ মুজিবুর রহমান।
গণ-সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের কর্মী ও নেতৃবৃন্দ।সমাবেশ পরবর্তী গোয়াইনঘাট শহিদ মিনার প্রাঙ্গণ থেকে এক প্রচার মিছিল গোয়াইনঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সামাবেশের মধ্য দিয়ে গণ সমাবেশের সমাপ্তি হয়।