৯ অক্টোবর ২০১৯


মোগলাবাজারে দলিল লেখকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় নিজবাড়ি থেকে দিবাকর চক্রবর্তী (৩৭) নামে এক দলিল লেখকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দিবাকর চক্রবর্তী ওই গ্রামের মৃত দেবজ্যোতি চক্রবর্তীর ছেলে।

বুধবার নগরীর মোগলাবাজার ইউনিয়নের সুড়িগাঁও এলাকায় নিজ বাড়িতে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারিক সূত্রে জানা যায়, তিনি সিলেট জেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ছিলেন।

মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন দিবাকর।

শেয়ার করুন