২ এপ্রিল ২০২১


নগরীতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম সিলেটের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সিলেট জেলা সভাপতি শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী।

অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম হাসান ও মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা খলীলুর রহমান, মাওলানা সামীউর রহমান মুসা, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা ইকবাল হুছাইন, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা নাসির উদ্দিন, মুফতী রশীদ আহমদ, হাফিজ মাওলানা আতিকুর রহমান, মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা মানজুরে মাওলা, মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, মাওলানা সানা উল্লাহ, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা হাফিজ কবির আহমদ, মাওলানা ফাহাদ আমান, মাওলানা আমিন আহমদ রাজু, মাওলানা রুহুল আমিন নগরী, মাওলানা আহমদুল হক উমামা, মাওলানা জহুরুল হক, হাজী আব্বাস জালালী, হাফিজ কয়েছ আহমদ, মাওলানা সাইফুর রহমান, মুফতী সিরাজুল ইসলাম, মাওলানা সৈয়দ আসাদ আহমদ, মাওলানা কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।

সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী।

শেয়ার করুন