২৯ সেপ্টেম্বর ২০১৯


সিলেটে পৌঁছেই মাজার জিয়ারত করলেন দুই মন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : পূণ্যভূমি সিলেটে পৌঁছেই দুই ওলির মাজার জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

রোববার দুপুর ১২ টায় তিনি শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন। এর আগে তিনি দুপুর পৌনে ১২ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

শিক্ষামন্ত্রী সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে এসডিজি বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা শীর্ষক কর্মশালায় যোগ দেবেন। পরে তিনি সরকারী অগ্রগামী স্কুল এন্ড কলেজে সিলেট বিভাগের চার জেলায় মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

শেয়ার করুন