৩০ আগস্ট ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিষপান করে নাসিমা (২০) নামের এক যুবতী আত্মহত্যা করেছেন। নাসিমা কামারচাক ইউনিয়নের চাটিগাঁও গ্রামের জমির মিয়ার মেয়ে।
বুধবার ভোরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নাসিমা তার বাড়িতে বিষ পান করলে তার পরিবারের লোকজন টের পেয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে ভর্তি করেন। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজান আহম্মদ বলেন, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।
(আজকের সিলেট/৩০ আগষ্ট/ডি/এসসি/ঘ.)